শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কে দুর্ঘটনায় শিশু সহ ২ ভ্যান যাত্রী নিহত

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ৬৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৮ মে, ২০২২

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শিশুসহ দুইজন ভ্যানযাত্রী নিহত হয়েছে। এঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে।

বুধবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সদানন্দপুর গ্রামের নাজমুল হোসেন মেয়ে আয়েশা সিদ্দিকা (৬)। নিহত অপর মহিলার নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত শিশুর মা আকলিমা খাতুন ও নানী রহিমা খাতুন আহত হয়েছে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ী মুলিবাড়ি চেকপোস্টে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এসময় ভ্যানে থাকা ৫ যাত্রীর মধ্যে শিশুসহ দুইজন নিহত হয়। আহত হয় অন্তত তিনজন। পরে স্থানীয়রা আহতদের তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বঙ্গবন্ধু পশ্চিম সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মুলিবাড়ী চেকপোস্টে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর