বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সিরাজগঞ্জে ২১৬ কে‌জি গ‌াঁজাসহ গ্রেফতার-২ 

রিপোর্টারের নাম : / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ মে, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর দপ্তর র‌্যাব-১২ এর অভিযানে তাড়াশ থানার ঢাকা রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ২১৬ কে‌জি গ‌াঁজা, ১‌টি কাভার্ড ভ‌্যানসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যা‌পিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ১২।

শুক্রবার (১৭ মে) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সলঙ্গায় হাটিকুমরুলে অবস্থিত র‌্যা‌পিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব -১২ এর সম্মেলন কক্ষে র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন এই প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিং এ বলেন, সিরাজগঞ্জ সদর দপ্তর র‌্যাব ১২ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইলিয়াস খানের নেতৃত্বে ঢাকা রাজশাহী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ভোর সাড়ে ৫ টার দিকে এক‌টি কাভার্ড ভ‌্যান তল্লাশি চালিয়ে ২১৬ কে‌জি গাঁজা উদ্ধার ক‌রে।

এসময় মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ এরশাদ ওরফে হৃদয় ও মোঃ আল আ‌মিন নামে ২ জনকে গ্রেফতার করে।

মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ২টি সিম কার্ড নগদ ৬০০ টাকা সহ একটি কাভার্ড ভ‌্যান জব্দ করা হয়।

প্রেস বি‌ফিং এ সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর দপ্তর এর বিভিন্ন কর্মকর্তা ও সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মি‌ডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর