বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

সিরাজগঞ্জে যমুনা নদীর টাটকা জাটকা ইলিশ মাছ জব্দ এতিমখানায় বিতরণ

রিপোর্টারের নাম : / ১৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে যমুনা নদীর সদর অংশের ছোনগাছা ও পাঁচঠাকুরী এলাকা হতে ৩৮ কেজি যমুনা নদীর টাটকা জাটকা ইলিশ মাছ জব্দ ও ২ টি এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে উক্ত এলাকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে যমুনা নদীর পাঁচঠাকুরী অংশ ও পরে ছোনগাছাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সর্বমোট ৩৮ কেজি নিষিদ্ধ জাটকা মাছ সহ ২ জনকে আটক করা হয়।
ভবিষ্যতে আর কখনও জাটকা মাছ ধরবেনা ও বিক্রি করবে না মর্মে আটককৃতদের ছেড়ে দেয়া হয় এবং আটককৃত জাটকা মাছগুলো ২ টি এতিমখানা, মাদ্রাসায় (দিয়ারপাঁচিল ও রহমতগঞ্জ কবরস্থান) বিতরণ করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই জনাব মোঃ সবুজ ও তাঁর টিম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর