বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সিরাজগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ ও আত্মহত্যা প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ জুলাই, ২০২২

সিরাজগঞ্জে সন্ত্রাস, জঙ্গিবাদ,মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, গুজব ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিকেলে জেলা মডেল মজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ( সদর ও কামারখন্দ) আসেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর সিদ্দিক, ভিক্টোরিয়া স্কুল জামে মসজিদের খতিব মোঃ আল আমিন, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক,ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমূখ।

এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। কিন্তু কিছু মানুষ আজ ধর্মকে ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মের নামে হত্যা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ সৃষ্টি করছে।তাই ভালো মানুষ গড়ার কারিগর হচ্ছেন ইমাম ও শিক্ষকবৃন্দ। কিন্তু একটি দুষ্ট চক্র ইমামদের পোষাক এবং পবিত্র গ্রন্থের বিভ্রান্তমূলক ব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে জঙ্গি হিসেবে তৈরী করে। সমাজে অশান্তি সৃষ্টি করে। এদের থেকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ধর্ষণ, ইভটিজিং, দুর্নীতিসহ সকল অপরাধ ইসলামে নিষিদ্ধ। সমাজ থেকে এই সমস্ত অপরাধ নির্মূলে মসজিদে খতিব, ইমামরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। জুমার খুতবায় এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে ইমামরা এ সকল বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে তাহলে সমাজ থেকে এ সকল অপরাধ অনেক কমে যাবে।সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত করতে হলে ইমামদের ভূমিকা রাখতে হবে। ইমামদের কথা সবাই শোনে এবং তাদের কথার গুরুত্ব দেয় সাধারণ মানুষ। তাই জুমার খুতবায় ইমামদেরকে এসব বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে হবে।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর