শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ মার্চ, ২০২৪

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

বুধবার ( ৬ মার্চ ২০২৪) সকালে পৌর শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকান্ড বিষয়ক সচেতনা বৃদ্ধি মহড়া এর শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় তিনি তার বক্তব্য বলেন,
জলবায়ু পরিবর্তনজনিত কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই ভূমিকম্প ও অগ্নিকা- ছাড়াও যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই সিরাজগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের মহড়া অনুষ্ঠিত হচ্ছে, তাই দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক সময়ে বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হলেও বর্তমানে তেমনটি আর হচ্ছেনা।

অনুষ্ঠানে সভাপতি জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই আগামী ১০ মার্চ এই দিবসটি পালন করা হবে। এরই অংশ হিসেবে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক সময়ে বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হলেও বর্তমানে তেমনটি আর হচ্ছেনা। এছাড়া সরকারের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির বিষযটি লক্ষে প্রতিটি অগ্নিদুর্ঘটনা ও ভূমিকম্প সংঘটিত হলে কী ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং তা ম্যানেজ করার জন্য কী ধরনের পূর্বপ্রস্তুতি থাকা প্রয়োজন এবং তাৎক্ষণিক কী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মহড়ায় দেখানো হয় আগুনে ও ভবনধসে আটকে পড়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে আনার দৃশ্য। এতে ফায়ার সার্ভিস টিম নিখুঁত অভিনয়ে অতিথি ও ছাত্র-ছাত্রীদের সবার মনোযোগ কাড়ে। মঞ্চের সামনে স্থাপিত ফাস্টএইড বক্সে এসব উদ্ধারকৃত ব্যক্তিদের এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতরদের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে এ দৃশ্য ধারণ করা হয়।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল মন্নান, বিএফএম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের স্টেশন অফিসার মো. আতাউর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর