বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

সিরাজগঞ্জে ৩ দিন ব্যাপিফল মেলার উদ্বোধন

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জঃ / ৪২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

সারাদেশে ন্যায়- সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে -তিনদিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০ টার দিকে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এর আগে সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফল মেলার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, মানবদেহে পুষ্টি চাহিদা মেটানোর জন্য ভিটামিন ও খনিজ পদার্থের সহজ লভ্য ও প্রাকৃতিক উৎস হলো-ফল। তাই সবাইকে পরিমান মত ফরমালিনমুক্ত ভালো ফল খেতে হবে তাহলেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে । বাংলাদেশ প্রতিবছরই ফলের উৎপাদন বাড়ছে দেশে এখন জাতীয় ফল কাঠাল উৎপাদনে দ্বিতীয়, আম সপ্তম, পেয়ারা অষ্টম। এদেশে হরেক রকম ফল চাষের জন্য উপযোগী। তাই আপনারা বেশি করে ফল গাছ লাগান, বাড়ীর ছাদেও অনেক ফলের চাষ করা হচ্ছে। বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশ খাদ্যশস্য আবাদের পাশাপাশি শাকসবজি৷ ও ফলমূল উৎপাদনে সাফল্যে এসেছে। বর্তমান সরকার হলো কৃষি বান্ধব সরকার।

এতে সভাপতিত্ব করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জে উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর। স্বাগত বক্তব্যে রাখেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব কে,হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান হাবিব শহীদ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, ভাইসচেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা প্রমুখ।

এসময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ অ্যামেলিয়া জান্নাত, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত, মোছাঃ মিশু আকতার সহ অন্যান্য কৃষি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সহ ফল স্টলের মালিকগণ ও নার্সারির পরিচালক গণসহ দর্শনার্থীদের অনেকে এবং সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন। মেলায় ১৮ টি স্টল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর