শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সিরাজগঞ্জে ৬১ কেজি গাঁজা-ফেন্সিডিলসহ আটক ৪

মতিন সরকার / ২৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজা ও ৪৭ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা।

এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মাহিন্দ্রা পিক-আপ জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, চাঁদপুর জেলার চিকনাগুল কোহাইগড় গ্রামের আবুল বাসারের ছেলে তামিম ইকবাল নাসির (২২) এই জেলার চিকনাগুল কোহাইগড় গ্রামের আব্দুল হক পাটোয়ারির ছেলে রাকিব হোসেন (৩০), সিলেট জেলার আমলসিধ গ্রামের মৃত মিজানুর রহমান চৌধুরীর ছেলে ফকর চৌধুরী (৪২) ও ঠাকুরগাঁও জেলার উত্তর গাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩২)।

মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদে ঢাকা-রাজশাহী সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজারে মাহিন্দ্রা পিকআপে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়। একই সময় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলাতমসহ সলঙ্গা ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর