বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন

সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে জীপ গাড়ি প্রতিকের প্রার্থী শামীম তালুকদার লাবু বিপুল ভোটে বিজয়ী

রিপোর্টারের নাম : / ১৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ মার্চ, ২০২৪

আজিজুর রহমান মুন্না  সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে জীপ গাড়ি প্রতীকের  শামীম তালুকদার (লাবু) বিপুল ভোটে বিজয়ী  হয়েছেন।

শনিবার( ৯ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ  জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে  ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সিরাজগঞ্জ  জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার   মোহাম্মদ শহিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এতে জীপ গাড়ি প্রতীকের শামীম তালুকদার লাবুকে বিজয়ী ঘোষনা করেন।

সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম পদ্ধতি এর  মাধ্যমে ভোট গ্রহণ করা হয় । সিরাজগঞ্জ  জেলার মোট ৭টি পৌরসভা ও ৯টি উপজেলা পরিষদ, ৮৩ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ছিলো  ১১৯৬ জন।  এ উপ-নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শনিবার বিকেলে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে থেকে ফলাফল ঘোষণা করা হয়।  এতে  জীপ গাড়ি প্রতীকে শামীম তালুকদার (লাবু) ৬৩৪ ভোট প্রাপ্ত হয়ে বিজয় লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘোড়া প্রতিক নিয়ে আলহাজ্ব মকবুল হোসেন মুকুল   ৫০৬ ভোট পান।

উল্লেখ্য,  জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন  ৯ মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন সম্পূর্ণ  করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর