শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোটের মাঠে বিশেষ ভূমিকায় র‌্যাব-১২

নিজস্ব প্রতিবেদক: / ২৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটের মাঠে বিশেষ ভূমিকায় রয়েছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

সোমবার(১৭ অক্টোবর) সারাদিন বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে সিরাজগঞ্জ বিভিন্ন উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

প্রতিটি আইনশৃংখলা রক্ষাকারী বাহীনীর পাশাপাশি র‌্যাব-১২, সিরাজগঞ্জের এর সদস্যরা ভোটারদের সার্বিক নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করছে।

ভোট শুরু হওয়ার সময় থেকে র‌্যাব-১২ এর অফিসারগণ প্রতিটি উপজেলার সকল ভোটকেন্দ্র সমুহ পরিদর্শন করেন এবং টহলে নিয়োজিত সকল সদস্যদের সঠিক দিক নিদের্শনা পালন করার নির্দেশ দেন। নির্বাচনে র‌্যাবের সরব উপস্থিতি সাধারন জনগনের মনের মধ্যে আস্থা বাড়িয়েছে।

র‌্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর