সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল ৭ দফা দাবি নিয়ে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ: / ৩৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
Exif_JPEG_420

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের আয়োজনে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে ও ৭ দফা দাবি নিয়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

সোমবার (১০অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সিরাজগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি মোঃ কিবরিয়া হাসান এর নেতৃত্বে কর্মসূচি পালন শেষে ও স্মারকলিপি প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন এর নিকট ।

সরকারি চাকুরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা পরিবারের কোটা পূনঃবহাল, আবেদনের বয়স সীমা ৩৫ বছর সহ ৭ দফা দাবি নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমান্ড কাউন্সিল এর সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন, সিনিয়র সহ সভাপতি মোঃবাবুল হেসেন, সহ সভাপতি মোছাঃ কাছিদা খাতুন রোজি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ফিরোজুল ইসলাম, কামার খন্দ উপজেলা কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস সরকার প্রমুখ।

এসময় মানববন্ধন বক্তারা বলেন, দেশ স্বাধীনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তারা আজ বড়ই অবহেলিত মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সকল শহীদ ও বীরমুক্তিযোদ্ধা পরিবারের মধ্য থেকে জৈষ্ঠতার ভিত্তিতে অন্ত একজনকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। জাতীয় সংসদে কমপক্ষে ৫০ টি সংরক্ষিত আসন সৃষ্টি করতে হবে। মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীদের নামে ভাতা চালুর ও দাবি জানান তারা। মানববন্ধনে জেলার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও নাতি-নাতনীরা ও মুক্তিযোদ্ধারা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর