সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিমন, সম্পাদক সুমন

নিজস্ব প্রতিবেদক : / ১৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

১০ বছর পর সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাকিরুল ইসলাম লিমন সভাপতি ও সুমন রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুল রহমান বাবু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী তিন বছরের জন্য সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেওয়া হলো। এ আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম রিপন এবং যুগ্ন-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ও এ কে এম আব্দুল্লাহ আল মারুফ নির্বাচিত হয়েছেন।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দীর্ঘ ১০ বছর পর গত ৯ জুলাই সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে সাতজন ও সাধারণ সম্পাদক পদে ছয়জনের নাম আসে। পরে সমঝোতার ভিত্তিতে কমিটি না হওয়ায় কেন্দ্রীয় নেতারা ঢাকায় গিয়ে ২১ দিন পর এ কমিটি ঘোষণা করেন। এর আগে ২০১৩ সালের ১৮ জুলাই জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর