শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। 

সীতাকুণ্ড ট্র্যাজেডি: চমেকে জরুরী ওষুধ দিলেন গাজীপুরের কৃতি সন্তান  আকরাম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণে আহতরা কাতরাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত জীবন নিভে গেছে ৪৬ জনের।বিভীষিকাময় এ দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের কান্না যেন থামছেই না! এমন অবস্থায়

উন্নত মানের জেনারেশন এন্টিবায়োটিকসহ বিভিন্ন জরুরী ওষুধ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের পাশে দাঁড়িয়েছেন আকরাম হোসেন নামে এক আমেরিকান প্রবাসী। বৃহস্পতিবার(০৯ জুন) সকালে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসানের কাছে জরুরী এসব ওষুধপত্র হস্তান্তর করেন। পরে ওই হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ-খবর নেন তিনি।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আহতদের চিকিৎসা সেবায় প্রবাসী আকরাম হোসেনের দেয়া উন্নতমানের ওষুধগুলো রোগীদের জীবন রক্ষায় অতি জরুরী।

এদিকে আকরাম হোসেন বলেন,এই সংকট মুহূর্তে সকলেরই অসুস্থদের পাশে দাঁড়ানো উচিত। ইঞ্জেকশন এলবুটিন,উন্নতমানের লেটেস্ট জেনারেশন এন্টিবায়োটিক মেরোপেনেম, স্টেরয়েড ইঞ্জেকশন মিথাইল প্রেডনিসোলনসহ ৭ প্রকারের ওষুধ দেয়া হয়েছে। এতে প্রায় ১ হাজার রোগী সেবা পাবেন। সীতাকুণ্ডে আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান। এই পরিস্থিতি মোকাবেলায় দেশের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান আকরাম। গাজীপুর জেলার শ্রীপুরের দমদমা গ্রামের ইসমাইল বাগমারার ছেলে প্রবাসী আকরাম। আমেরিকায় বসবাস করা আকরাম গাজীপুরে গড়ে তুলেছেন বিশাল মৎস্য খামার। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর