বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের ন্যায়-৬ গ্রামে ঈদ উদযাপন

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ মে, ২০২২

বিগত কয়েক বছর ধরে ঈদুল ফিতর, ঈদুল আজহা শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৬টি গ্রামে আজ সোমবার ঈদ উদযাপন করেছে মুসল্লিরা। উক্ত ঈদের জামাতে সহস্রাধিক মানুষ নামাজ আদায় করেন।

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ব্যাপক উৎসাহ আর আনন্দের মধ্যে দিয়ে সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বিভিন্ন ঈদগাহে এসব জামাত অনুষ্ঠিত হয়। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মানুষ।

ঈদের জামাতের প্রাধান খাদেম মাওলানা ইমান আলী জানান, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জসহ বিভিন্ন গ্রামের সহস্রাধিক মানুষ মুন্সিপাড়ার মসজিদে এসে ঈদের নামাজ আদায় করেছেন ।

বুগুড়াপাড়া গ্রামের কায়দে আজম জানান, বাংলাদেশের নিয়মে রোজা ও ঈদ উৎসব পালন করলেও গ্রামবাসীর দেখাদেখি এ বছর তিনিও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছেন এবং ঈদের নামাজও পরেন।

কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর