শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

সয়দাবাদের জারিলা ঈদগাহ মাঠ সম্প্রসারণে অবৈধভাবে জমি দখলের অভিযোগ

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জঃ / ৪৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুরান জারিলায় ঈদগাহ মাঠের জায়গা সম্প্রসারণে জন্য ঈদগাহ কমিটির উদ্যোগে জোরপূর্বক জমিদখল করার অভিযোগ উঠেছে। ৩ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোঃ ওয়াহাব সরকার, পিতা মৃতঃ ওসমান সরকার, সাং- পুরান জারিলা,ইউনিয়ন -সয়দাবাদ, থানা ও জেলা -সিরাজগঞ্জ তিনি অভিযোগ করে জানান যে, জারিলা ঈদগাহ কমিটির কতিপয় লোকজন ঈদগাহ’র মাঠের জায়গা বৃদ্ধি করার লক্ষ্যে আমাকে না জানিয়ে আমার পৈতৃক সম্পত্তির প্রায় ১৪ শতক জমি যা জারিলা ঈদগাহ মাঠে পশ্চিম অংশ সংলগ্ন রয়েছে। এই১৪ শতক জায়গার মধ্যে আমার পিতার ওয়ারিশসূত্রে সাড়ে ৩ শতক জায়গা আমার নামে দলিলকৃত খাজনা খারিজ চলমান রয়েছে। এছাড়াও আমার আপন ২ বোনের মধ্যে রশিদান বেওয়া এবং মৃত খোদজা বেওয়া উভয়ের পিতা মৃত ওসমান সরকার, সাং – জারিলা, সয়দাবাদ, সিরাজগঞ্জ কর্তৃক পৈত্রিক সম্পত্তির একই দাগ হতে ২ শতক করে ৪শতক জায়গা ক্রয় করে থাকি। এ ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে একই দাগে আমার সাড়ে ৭ শতক জমির উপর ভোগদখলি হিসাবে মালিকানাভূক্ত আছি। মালিকানা সত্ত্বে জারিলা ঈদগাহ মাঠ সংলগ্ন আমার দখলকৃত জমিতে আমি বিগত বছর গুলোতে ইউক্যালেকটাস বৃক্ষ রোপন করে আসছি। বিগত কয়েকদিনপূর্বে ঈদগাহ কতিপয় লোকজনেরা জোরপূর্বক মাঠ সংস্কার করার নামে আমারদখলকৃত জমির মধ্যে বেশ কয়েক মূল্যবান ইউক্যালেকটাস গাছ রাতারাতি কেটেফেলে বিপুল পরিমাণ টাকার ক্ষতি করেছে এবং ঈদগাহ মাঠ মাপজরিপ না করে আমার জমির মধ্যে বালিমাটি দিয়ে ভরাট করছে।

বিষয়টি আমি জানতে পেরে আমি ও আমার স্ত্রী প্রতিবাদ করতে এলে ঔই মাঠ কমিটির কতিপয় লোকজন আমাকে বিভিন্ন মুখী ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদর্শন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। আমি ও আমার স্ত্রী বিষয় টি সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নবীদুল ইসলাম ও নং ৩ নং ওয়ার্ডের
ইউপি সদস্য সুমন বাবুকে অবগত করি। বিষয়টি সুষ্ঠু মীমাংসার জন্য জোর দাবি ও জানাই। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুমন বাবু জানান, বিষয়টি অবগত হওয়ার পর উক্ত এলাকার সামাজিক মাতব্বর আব্দুল মোমিন, হযরত আলী ও সাবেক খতীব হাবিবুর রহমান সঙ্গে নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ নবীদুল ইসলাম বলেন, জোরপূর্বক কারো জমি দখল করে কোনে ঈদগাহ মাঠ করা কাম্য নয়। এ বিষয়ে নিরসনের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর