রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

হেরোইনসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ২২১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ জুন, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ১শত ৩৮ গ্রাম হেরোইনসহ রেজাউল করিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। গ্রেফতারকৃত রেজাউল করিম (৫২), রাজশাহীর -গোদাগাড়ী থানার দিয়ার মানিকচর গ্রামের মৃত- মকবুল হোসেন ছেলে।

বুধবার সাড়ে ৩টার দিকে এক স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ আবুল হাসেম সবুজ।

র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর দিক নির্দেশনায় (১৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার রামারচর নিউ রুপালী হোটেলের সামনে রাজশাহী-ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১শত ৩৮ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর