মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম কমল ৯৩ টাকা

রিপোর্টারের নাম : / ৩১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ জুন, ২০২২

টানা কয়েকমাস ঊর্ধ্বমুখী থাকার পর ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবার কমেছে। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৩৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৪২ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭ দশমিক ৯১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মে মাসে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৬২.২১ টাকা।

বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। তিনি জানান, নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অংশ নেন কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, কামরুজ্জামান, সচিব খলিলুর রহমান খান।

নতুন মূল্য হার অনুযায়ী, সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৫৭০ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৪২ টাকা, সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৯৫ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১৫৫৩ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম ১৬৫৭ টাকা হবে।

১৮ কেজি সিলিন্ডারের দাম ১৮৬৩ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২০৭১ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ২২৭৮ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ২৫৮৭ টাকা, ৩০ কেজির সিলিন্ডার ৩১০৬ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার ৩৪১৬ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৩৬২২ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৪৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

মে মাসের জন্য সৌদি আরামকোর সিপি মূল্যে প্রোপেন ও বিউটেনের মিশ্রনের গড় মূল্য ছিল ৮৫৬ দশমিক ৫০ ডলার। জুন মাসে সেই মিশ্রণের দাম কমে দাঁড়িয়েছে ৭৫০ ডলার।

নতুন মিশ্রণের সঙ্গে ডলারের বিনিময় হার ৮৯ টাকা ১৫ পয়সা বিবেচনায় জুন মাসের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল।

জুন মাসের জন্য রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম প্রতি কেজি ১০০ টাকা ২৯ পয়সা, অটোগ্যাস ৫৭ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর