মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ ঘোষণা

রিপোর্টারের নাম : / ৩২২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ১৮ অক্টোবর, ২০২২ দেশব্যাপী শেখ রাসেল দিবস পালিত হবে।

উক্ত দিবস উপলক্ষে অনুর্ধ ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা জোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক-২০২২’ প্রদান করা হবে। উক্ত পদকের জন্য ইতোমধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনপত্র দাখিলের সময় আগামী ৯ জুলাই, ২০২২ খ্রিঃ পর্যন্ত। আবেদনপত্র দাখিলের পর যাচাই-বাছাই কমিটি, মূল্যায়ন কমিটি এবং কেন্দ্রীয় কমিটি কর্তৃক চূড়ান্তভাবে মূল্যায়নের পর আগামী ১৮ অক্টোবর, ২০২২ তারিখে পদক বিজয়ীদের ঘোষণা করা হবে। আবেদনপত্রের তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অস্পষ্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদন দাখিলের ক্ষেত্রে শেখ রাসেল পদক নীতিমালা-২০২২ (খসড়া) অনুসরণ করতে হবে। মোট ১০টি ক্ষেত্রে শেখ রাসেল পদক প্রদান করা হবে। অনুর্ধ ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোরদের ৮টি ক্যাটাগরিতে এবং শিশু-কিশোরদের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত এমন প্রতিষ্ঠানসমূহকে দুটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর