মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্ত হত্যা বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে তা পুরোটাই বিএসএফের সাজানো কপি-নাসির উদ্দিন পাটোয়ারী দিশেহারা কৃষক বেড়ার চরাঞ্চলে ক্ষুধার্ত শিয়াল খাচ্ছে চিনাবাদাম বাউবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ৫ম ব্যাচের গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক ভুয়া নামজারী না করে দেওয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ। বেড়ায় মাদক বিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন লালমনিরহাটের তিস্তা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু! রাস্তা কেটে ড্রেন নির্মাণ, ভবিষ্যৎ যানজটের আশঙ্কা উল্লাপাড়াবাসী সিরাজগঞ্জে নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড  

২১ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

রিপোর্টারের নাম : / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ঈদে নিজ পরিবারের বাড়তি খরচের চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা গত ২১ দিনে ১২ হাজার কোটি টাকার বেশি পাঠিয়েছেন। ঈদের আগ মুহূর্তে মাসের বাকি দিনগুলোতে ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবার আশা করছেন খাত সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাস এপ্রিলের প্রথম ২১ দিনে দেশে ১৪০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৬ টাকা ২০ পয়সা) এর পরিমাণ ১২ হাজার ১২৮ কোটি টাকার বেশি। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার বা ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, বিভিন্ন উৎসবকে ঘিরে সব সময় প্রবাসীরা দেশে পরিবারের জন্য বিপুল পরিমাণ অর্থ পাঠিয়ে থাকেন। সে ধারাবাহিকতায় আসন্ন রোজার ঈদকে সামনে রেখে তারা বেশি বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। রেমিট্যান্স পাঠানোর এ ধারা অব্যাহত থাকলে চলতি এপ্রিলে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, আলোচিত সময়ে রাষ্ট্র মালিকানাধীন পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ২৬ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১১ কোটি মার্কিন ডলার, বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪৭ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি ৩১ কোটি ৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপরে রয়েছে ডাচ বাংলা ব্যাংক, ১৯ কোটি ১ লাখ ডলার, অগ্রণী ব্যাংকে ৯ কোটি ৫২ লাখ, সোনালী ব্যাংকে ৮ কোটি ১৩ লাখ ডলার এবং ব্যাংক এশিয়ায় ৭ কোটি ১১ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এর আগে মার্চ মাসে প্রবাসীরা ১৮৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠান। যা আগের মাস ফেব্রুয়ারির চেয়ে ২৪ শতাংশ বা ৩৬ কোটি ৫৫ লাখ ডলার বেশি ছিল। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ডলার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর