সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

২২শ` শয্যায় উন্নীত হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

রিপোর্টারের নাম : / ২৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুন, ২০২২

১৩১৩ থেকে ২২০০ শয্যায় উন্নীত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে সেবা চালু করার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রায় এক দশক পর গত মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক চিঠিতে হাসপাতালে আরও ৮৮৭ শয্যা বাড়ানোর কথা বলা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠি অনুমোদন দেওয়া হয়েছে। এ কার্যক্রম চালু করতে প্রশাসনিক অনুমোদন, সব বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম কানুন পালন করার শর্তে নির্দেশও দেওয়া হয়।

এর আগে গত ২৫ মে অর্থ মন্ত্রণালয় থেকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে ১৩১৩ শয্যা থেকে ২২শ’ শয্যায় উন্নীতকরণ ও সেবা চালু করতে অর্থ বিভাগের সম্মতি দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ২২০০ শয্যার পূর্ণাঙ্গ অনুমোদন পাওয়ার বিষয়টি চিঠির মাধ্যমে বুধবার (১৫ জুন) জানতে পেরেছি। শয্যা বাড়ার অনুমোদনের পর জনবল বাড়ানোর প্রক্রিয়া, বরাদ্দ, যন্ত্রপাতি, ভবনসহ অনেক কাজ রয়েছে। সেগুলো কীভাবে হতে পারে, সে বিষয়টিও আলোচনা চলছে।

সবশেষ ২০১২ সালের ৩০ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা বাড়ানো হয়। ওই সময়ে ৩০৩ শয্যা বাড়িয়ে ১৩১৩ শয্যায় উন্নীত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর