শিরোনামঃ
৫ দিনের জোড় ইজতেমায় আখেরি মোনাজাত আগামীকাল
টঙ্গী তুরাগ তীরে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে।
আগামীকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে এ জোড় ইজতেমার সমাপ্তি হবে বলে জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, এ জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলীগের সফরে ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য বের হবেন। আর বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় প্রত্যাবর্তন করে জোড়ের জন্য মেহনত শুরু করবেন এবং আগামীকাল সকাল থেকেই হেদায়াতি বয়ান শুরু হবে।
হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, নিয়ম অনুযায়ী পুরানদের জোড়ের ৪০ দিন পরে টঙ্গী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবারের জাতীয় নির্বাচনের কারণে তা নির্বাচনের পর আয়োজিত হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর








