সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান

অক্টোবর থেকে ই-নামজারিতে নগদ অর্থ নেওয়া বন্ধ

রিপোর্টারের নাম : / ১৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

অক্টোবর থেকে দেশে ই-নামজারির অর্থ আর হাতে হাতে অর্থাৎ নগদে গ্রহণ করা হবে না। বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের এক সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানান মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “আগামী ৩০ সেপ্টেম্বরের পর নামজারি অনুমোদন পরবর্তী রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি আর ম্যানুয়াল পদ্ধতিতে (ক্যাশে) দেওয়া যাবে না। এই সম্পর্কিত একটি পরিপত্র আমরা ইতোমধ্যে জারি করেছি।” ভূমি সচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্রটি গত ৬ সেপ্টেম্বর জারি করা হয়।

মানুষের ভোগান্তি লাঘবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে সচিব বলেন, “মানুষের ভোগান্তি লাঘব এবং জটিলতা এড়ানোর জন্য ই-নামজারি আবেদন ও নোটিস ফি’র মতো নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফিও অনলাইনে গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “আমরা চাচ্ছি, নামজারির জন্য কারও যেন কোনোভাবেই ১ হাজার ১৭০ টাকার বেশি অর্থ খরচ না হয়, তা নিশ্চিত করতে। ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি নেব না।”

এখন ই-নামজারি আবেদন ফি (কোর্ট ফি) ২০ টাকা ও নোটিস ফি (নোটিশ জারি ফি) ৫০ টাকা ই-নামজারির আবেদন করার সময় অনলাইনে দিতে হচ্ছে। তবে রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা অনলাইনে ও নগদে দুই ভাবেই নেওয়া হচ্ছে। আগামী মাসে তা বন্ধ হবে। চার ধরনের ফি দেওয়ার মাধ্যমে নামজারির জন্য মোট খরচ ১ হাজার ১৭০ টাকা।

পরিপত্রে বলা হয়, “নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বাবদ ১ হাজার টাকা ও খতিয়ান সরবরাহ বাবদ ১০০ টাকা, মোট ১ হাজার ১০০ টাকা অনলাইনে ও সরাসরি ক্যাশের মাধ্যমে গ্রহণ করায় জটিলতা সৃষ্টি হচ্ছে।’

এই জটিলতা সমাধানে ৩০ সেপ্টেম্বরের পরে রেকর্ড সংশোধন এবং খতিয়ান সরবরাহ ফি বাবদ মোট ১ হাজার ১০০ টাকা শুধু অনলাইনে গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে আরও বলা হয়, ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনে কোনো ফি আর নেওয়া হবে না।

ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, তথ্য বা চাহিত দলিলাদি না পাওয়ায় না-মঞ্জুরকৃত কোনো নামজারি আবেদন আবার চালু হলে ওই আবেদন মঞ্জুরের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ মোট ১ হাজার ১০০ টাকা প্রযোজ্য হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর