শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

অত্যাধুনিক ক্যামেরা বসানো হলো পদ্মা সেতুতে

রিপোর্টারের নাম : / ২৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

পদ্মা সেতুর দুই প্রান্তে নজরদারি ও  নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। এছাড়া সেতুর জাজিরা ও মাওয়া প্রান্তে আরও ৩৪টি ডোম ক্যামেরা বসানো হয়েছে। গত মঙ্গলবার (৯ আগস্ট) এসব ক্যামেরা দিয়ে নজরদারি নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়।

পদ্মাসেতু কর্তৃপক্ষ থেকে জানা যায়, প্রায়  সময় পদ্মা সেতু এলাকায় যানজট সৃষ্টি হয়। ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের চিত্র দেখাতে পারবে এই অত্যাধুনিক সিসি ক্যামেরা পিটিজেট কন্ট্রোল। এছাড়াও পদ্মা সেতু এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটলে সহজেই এই ক্যামেরায় সেই চিত্র ধরা পড়বে। পদ্মা সেতু এলাকায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে, সেই দুর্ঘটনা কীভাবে ঘটেছে সেটিও সহজেই শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। ক্যামেরাগুলো ১৮০ ডিগ্রি পর্যন্ত চারদিকে সমানভাবে ঘুরতে পারবে। এছাড়াও দুই পাড়ের টোল প্লাজার ভিতরে নিরাপত্তার জন্য ক্যাশ বুথ ও বিভিন্ন জায়গায় আরও ৩৪টি ক্যামেরা বসানো হয়েছে।

পদ্মা সেতু টোল প্লাজার জাজিরা প্রান্তে কর্মরত ইঞ্জিনিয়ার আহম্মেদ জিবুল বলেন, পিটিজেড কন্ট্রোল ক্যামেরার মাধ্যমে ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার যানজট দেখা যাবে। এটা বসানোর মাধ্যমে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা আগের থেকে বেশি নিরাপদ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর