শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

অমৃতকালে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো নতুন উচ্চতায় উঠবে : মোদি

রিপোর্টারের নাম : / ২০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘অমৃতকালে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো নতুন উচ্চতায় উঠবে। ’ আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠক শেষে এ কথা বলেন নরেন্দ্র মোদি। আজ দুপুরে নয়াদিলির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সাল থেকে ১২ দফা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসব বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য মাত্রা যোগ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি আজ তাদের বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। এ সম্পর্ক কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে তারা আলোচনা করেছেন। এর আগে সকাল সাড়ে ৯টায় মোদিসহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। এ সময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর সম্মানে গানস্যালুট দেওয়া হয়। প্রধানমন্ত্রী গার্ড অব অনারও পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর