মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয় 

আক্কেলপুরে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৩৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মে, ২০২২

জয়পুরহাটের আক্কেলপুরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল বারিক (৪৮) নামে এক আরবি প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল বারিক হলেন, উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়া গ্রামের বাসিন্দা মৃত কাশেম আকন্দের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ মাস পূর্বে উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রাম ফকিরপাড়া গ্রামের দশম শ্রেণীতে অধ্যয়রত এক ছাত্রীকে আরবি শিক্ষা বিষয়ে প্রাইভেট পড়াতেন আব্দুল বারিক মুন্সি।

গত ২৬ মে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে একটি বাঁশ ঝারে কৌশলে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই ছাত্রীর মা রবিবারে রাতে থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক আব্দুল বারিকে গ্রেফতার
করে পুলিশ।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং গ্রেফতারকৃত শিক্ষক আব্দুল বারিককে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো
হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর