সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কিছুদিন পর বিএনপিই বিএনপির ঘরে লুট করবে,সারজিস আলম। 

আগামী মাস থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা ঢাকায়

রিপোর্টারের নাম : / ৩১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

প্রায় চার মাস পর ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের কারণে ২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে।

বেবিচক জানায়, থার্ড টার্মিনাল নির্মাণকাজের অংশ হিসেবে হাইস্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ ও লাইটিংয়ের কাজের জন্য ১০ ডিসেম্বর থেকে ছয় মাস অর্থাৎ ১০ জুন পর্যন্ত রাতে ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, শিডিউল ছিল ২০২২ সালের জুনের মধ্যে ট্যাক্সিওয়ের কাজ শেষ করে জুনেই ২৪ ঘণ্টা ফ্লাইট চালুর। তবে আগেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা থাকায় মে মাস থেকে রানওয়ে ব্যবহার করা যাবে। এর আগে ডিসেম্বরে অল্প সময়ের সিদ্ধান্তে (নভেম্বর, ২০২১ এ সিদ্ধান্ত হয়) রাতের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেবিচক। সময়সূচি পরিবর্তন করে সব ফ্লাইট দিনে আনা হয়। হঠাৎ একসঙ্গে এত ফ্লাইটের চাপ থাকায় বিমানবন্দরের ট্রলিসংকট, চেক ইন কাউন্টারে ভিড়, ইমিগ্রেশনে জট, বোর্ডিং ব্রিজসহ বিমানবন্দরের সব জায়গায় যাত্রীদের ভোগান্তি ও হয়রানিতে পড়তে হয়। পরে অবশ্য ধীরে ধীরে সমস্যা লাঘব হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর