বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন চান ড. হোসেন মনসুর  

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ত্যাগী নেতাদের মনোনয়ন দিতে চান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এগিয়ে যাওয়া উন্নয়নের  রোল মডেল অপ্রতিরোদ্ধ বাংলাদেশ বিনিমার্ণে নিরলভাবে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (১০ মার্চ -২০২৩) সকালে উপজেলার নওগাঁ শরীফাবাদ স্কুল মাঠে তাড়াশে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণ সংবার্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

ওই সভায় তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন। পাশাপাশি তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁকে মনোয়ন দিলে তিনি নৌকার বিজয়ে মধ্যে দিতে এই আসনটি তাঁকে উপহার দিবেন এবং শেখ হাসিনার দূনীর্তি মুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনে নিজেকে জনগণের জন্য বিলিয়ে দিবেন।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যেদের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সোলাইমান হোসেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, ইউনুস তাড়াশী, যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাছ-উজ-জামান, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর