রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

আগুনে ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ৫ পরিবার

নিজস্ব প্রতিবেদক: / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঁচান গ্রামে পাঁচটি পরিবারের পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এতে পরিবারগুলোর মালামাল পুড়ে ৬/৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।বসতঘর পুড়ে যাওয়া এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। গত বুধবার রাতে আগুনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্তরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের ভাষ্য,পাঁচান গ্রামের একটি বসতঘরের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়।

এতে এলাহি প্রাং,আমজাদ হোসেন, আরমান হোসেন, কোমেদ আলী,সাজেদুল ইসলামের বসতঘর পুড়ে যায়।

আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতিবেশীদের দেওয়া কাপড়চোপড় পরে আছেন।

ক্ষতিগ্রস্ত সাজেদুল বলেন,ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। এক পোশাকে আছি। মানুষের দেওয়া কাপড়চোপড় পরে আছি।
বিষয়টি নিশ্চিত করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর