আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আটক
বগুড়া জেলার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আহমেদকে (৩৮)সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুসলিম পাড়া থেকেআটক করেছে কাজিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে আটক করা হয়। নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আটককৃত বেনজির বগুড়া জেলার নন্দীগ্ৰাম উপজেলার চৌদীঘি কবিপাড়ার মোজাম্মেল হকের সন্তান। সে সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। কাজিপুর থানার নিয়মিত মামলায় আদালতে প্রেরণ করা হচ্ছে। তাকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়।







