শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

‘আট আনায় জীবনের আলো’ উল্লাপাড়ায় সপ্তাহব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন

মতিন সরকার / ২৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

‘আট আনায় জীবনের আলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার উল্লাপাড়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ত্রয়োদশ গ্রন্থমেলা-২০২৩।

উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলা ১১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর এ এস এম সামছুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন সঞ্চালনা করেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের মাসিক আট আনা (৫০ পয়সা) চাঁদার অর্থে গঠিত জ্ঞানের আলো ট্রাষ্টের মাধ্যমে প্রতিবছর উপজেলা পরিষদ চত্বরে এই গ্রন্থমেলার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের চাঁদার অর্থে মেলা পরিচালিত হয় বলে এর মূল প্রতিপাদ্য ‘আট আনায় জীবনের আলো’।

এ বছর মেলায় ৫০টিরও বেশি স্টল দেওয়া হয়েছে। মেলা অঙ্গনে সাংষ্কৃতিক মঞ্চে প্রতিদিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত সাংষ্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি বছরের মত শিশু কিশোরদের লেখা নিয়ে এবারও প্রকাশিত হবে স্মরণিকা ‘ফাগুনের আবাহন’। আগামী ২৭ ফেব্রুয়ারি মেলার সমাপনী দিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর