বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

আদালতের রায়কে অবমাননা করে কৃষকের বীজতলায় রাতে দখলবাজের ঘর

আশরাফুল হক, লালমনিরহাট থেকেঃ / ২৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৩ জুলাই, ২০২২

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৃষকের বীজতলায় রাতের আঁধারে জোর পুর্বক ঘর নির্মানের অভিযোগ উঠেছে জমি দখলবাজ চক্রের বিরুদ্ধে।

শনিবার(২৩ জুলাই) বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক মিজানুর রহমান।

কৃষক মিজানুর রহমান উপজেলার পলাশী ইউনিয়নের ম্যালম্যালীর বাজার এলাকার আব্দুল হালিমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক মিজানুর রহমান দীর্ঘ ২৯ বছর পুর্বে তার বাড়ি সংলগ্ন ৭৮ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছেন। সেই জমি নিজের দাবি করে জবর দখলের চেষ্টা করছেন একই এলাকার মহিষাশ্বহর গ্রামের মৃত নুরুল হকের ছেলে ভুমিদস্যু মাহতাব আলী। যা নিয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত কাগজপত্র পর্যালোচনা করে গত ৩০ জুন মিজানুর রহমানের পক্ষে রায় প্রদান করেন। রায়ের কপিতে বিবাদি মাহতাবকে উক্ত জমিতে না যেতে নির্দেশ প্রদান করেন আদালত।

আদালতের নির্দেশ অমান্য করে ১২ জুলাই ভোর রাতে এক থেকে দেড়শত লোকসহ লাঠি শোটা নিয়ে ওই জমিতে থাকা আমন বীজতলার উপর একটি টিনের ঘর উঠান মাহতাব আলী। ঘুম থেকে উঠে বীজতলায় ঘর উঠাতে দেখে প্রতিবাদ করায় কৃষক মিজানুর রহমানের বাড়িতে হামলা ও লুটপাট করে দখলবাজরা।

নিরুপায় মিজানুর রহমান পুলিশে সহায়তা কামনা করে থানায় ফোন করেন। কিন্তু পুলিশ আসার আগেই দখলবাজরা ঘর উঠায়ে মিজানুরকে হত্যার হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ ঘটনার আপোষের চেষ্টা করলে দকলবাজরা থানার বৈঠকে উপস্থিত হননি। অবশেষে মাহতাবকে প্রধান করে ৪জনের নামসহ অজ্ঞাত এক/দেড়শত জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক মিজানুর রহমান।

কৃষক মিজানুর রহমান বলেন, প্রায় দুই বিঘা জমির আমন বীজতলা নষ্ট করে ভোর রাতে দলবল নিয়ে এসে ঘর উঠায়। তারা প্রভাবশালী হওয়ায় থানায় অভিযোগ দেয়ায় আবারও মারতে এসেছে। ভয়ে বাড়ির বাহিরে যেতে পারছি না। ন্যায় বিচার দাবি করেন তিনি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ওই দিন খবর পেয়ে অফিসার পাঠালে প্রতিপক্ষরা পালিয়ে যায়। অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর