মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

আদিতমারীতে ধান-চাল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

রিপোর্টারের নাম : / ২১১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ মে, ২০২৪

আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতা লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে ক্রয় অভিযানের উদ্বোধন করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী।

এসময় নূর-ই-আলম সিদ্দিকী বলেন, সংগ্রহ অভিযানে কোন রকম দুর্নীতি কিংবা অনিয়ম মেনে নেয়া হবে না। এ কারনে কৃষকদের ধান ও মিলারদের চাল সঠিকভাবে ক্রয়ের তাগিদ দেন তিনি। সেই সাথে ক্রয় অভিযানের সফলতাও কামনা করেন তিনি। এসময় ফাতেমা চালকল মিল মালিক বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাকিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসনা আখতার, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা প্রীতি লতা সেন, প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, সাধারন সম্পাদক সুলতান হোসেন, চালকল মালিক সমিতির সম্পাদক তমিজ উদ্দিন বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা খাদ্য অফিস জানান, এবছর অভ্যন্তরীণ বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ১ হাজার ৮৩ মেঃটন ধান, ৪৫ টাকা কেজি দরে ২ হাজার ৪৯৬ মেঃটন চাল ও ৩৪ টাকা কেজি দরে ২৪ মেঃটন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর