শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও পদ্মা সেতুর খবর

রিপোর্টারের নাম : / ২৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ জুন, ২০২২

উদ্বোধন হয়েছে  স্বপ্নের পদ্মাসেতু। ২৫ জুন শনিবার এই বিস্ময়ের স্বপ্নযাত্রা ও  উদ্বোধনের স্বাক্ষী হয়েছে পুরো বিশ্ব। দেশীয় সংবাদমাধ্যমের পাশাপাশি  বিষয়টি গুরুত্বসহকারে প্রকাশ করেছে বিদেশি সংবাদমাধ্যমগুলোও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের শিরোনাম ছিল ‘প্রধানমন্ত্রী হাসিনা পদ্মার ওপর বাংলাদেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন’

সিঙ্গাপুরভিত্তিক দৈনিক দ্য স্ট্রেইট টাইমস শুক্রবার (২৪ জুন) পদ্মা সেতু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা শিরোনাম করেছে , ‘বিদেশি ঋণের ফাঁদ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়েছে বাংলাদেশের পদ্মা সেতু’।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধের শিরোনাম ছিল পদ্মা সেতু- অসম্ভবকে সম্ভব করার এক রুপকথা

আরেক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনের শিরোনাম ছিল ‘এক দশক আগে বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করা সেতু উদ্বোধন করলো বাংলাদেশ।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে  ‘বাংলাদেশের ১৭ কোটি মানুষের স্বপ্ন সত্যি হলো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করলেন।’

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি)  লিখেছে ‘বাংলাদেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন’  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছেন। রাজনৈতিক সংঘাত আর দুর্নীতির অভিযোগের মধ্যে ৮ বছরে এই সেতু তৈরি হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, দুর্নীতির অভিযোগ, মানব বলির গুজব ছড়িয়ে পিটুনির মাধ্যমে হত্যাকাণ্ডসহ নানা ঘটনা ঘটে বাংলাদেশে। শনিবার রাজধানী ঢাকার কাছে এ গুরুত্বপূর্ণ এ সেতুর  উদ্বোধন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর