বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

আরও ১৫ সেতুর টোল মওকুফ

রিপোর্টারের নাম : / ২৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে ২৫ জুন খুলনা, বরিশাল ও গোপালগঞ্জের আরও ১৫টি সেতুর টোল মওকুফ করা হয়েছে। গতকাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (টোল অধিশাখা) উপসচিব ফাহমিদা হক খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন ২৫ জুন খুলনা জোনের আওতাধীন রূপসা নদীর ওপর নির্মিত খানজাহান আলী সেতু (রূপসা) ও দড়াটানা সেতু, বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীনমৈত্রী সেতু, কালনা ফেরি ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশে ফেরি ও সেতু থেকে টোল আদায় মওকুফ করা হলো।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের যাতায়াত যানজটমুক্ত করতে তিন সেতুর টোল আদায় না করার সিদ্ধান্ত জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মাওয়া রোডের বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হয় ওই প্রজ্ঞাপনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর