শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

আলু বিক্রেতা থেকে সাংবাদিক বনে যাওয়া সেই জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ীতে সাংবাদিক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজিসহ এক নারীর শ্লীলতাহানির অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী নারী। সোমবার (২৪ জুলাই) রাতে জিএমপি কোনাবাড়ী থানায়,সাংবাদিক পরিচয় দানকারী জুয়েল (৫০) ও তার সহযোগী সোহেল এর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫ জনকে অভিযুক্ত করা হয়।
জুয়েল খুলনা জেলার কয়রা থানার বাগালী গ্রামের মৃত ছকিম উদ্দিন এর ছেলে এবং তার সহযোগী সোহেল এর ঠিকানা অজ্ঞাত রয়েছে। জানাযায় জুয়েল কোনাবাড়ীতে কাঁচামালের ব্যবসা করতেন। হঠাৎ করেই তিনি সাংবাদিক বনে যান। আলাদীন এর চেরাগের মতো আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠেন। এমন কোন অপকর্ম নাই যা তিনি করেননি।
মামলার বিবরণে জানাযায়,গত রোববার রাতে কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।  সোহেল পূর্ব পরিচিত হওয়ায় সে মাঝে মধ্যে ভুক্তভোগীর বাসায় যাওয়া আসা করতো। সেই সুবাদে গত রোববার (২৩ জুলাই)  সোহেল তার বাসায় গিয়ে দুপুরের খাবার খায় ও রাতেও দুই জন মেহমান নিয়ে খাবে বলে বাসা থেকে চলে যায়। ওইদিন রাত ১০ টার দিকে সোহেল ও জুয়েল এক নারীসহ অজ্ঞাত আরো চারজনকে নিয়ে বাসায় প্রবেশ করে।
জুয়েল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই নারীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় ওই নারীর শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এবং তাকে ইয়াবা ও নারী ব্যবসায়ী হিসেবে মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর ভয় দেখায়। পরে তার ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও অর্ধলক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে একটি ঘরের কক্ষে আটককে রেখে পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন এসে তার আত্ম চিৎকার শুনে  ওই কক্ষ থেকে বের করে কোনাবাড়ী থানায় গিয়ে মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর