বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

আয়শা রশিদ বিদ্যানিকেতনে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

“আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে” শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সুনামখ্যাত বিদ্যপীঠ আয়শা রশিদ বিদ্যানিকেতনে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান করা হয়। এতে আলোচনা সভা, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান , বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী -২০২৪) সকাল হতে দিনব্যাপী অনুষ্ঠান অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সমাপনী আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সরকারী কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আয়শা রশিদ বিদ্যানিকেতন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সুনামখ্যাত বিশিষ্ট ডাঃ আশরাফুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত বিজ্ঞান মেলা, হস্তশিল্প মেলা, পিঠা মেলা,বই মেলা ও চিত্র প্রদর্শন স্টল ঘুরে দেখেন। শিশু কিশোরদের কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে সন্মানিত অতিথি উপস্থিত ছিলেন, ডাঃ বেগম রোকেয়া,ব্যারিস্টার ফারহানুর রহমান অনন্যা , অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম মুসা, বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবিন প্রমুখ।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময়ে অনুষ্ঠানে, অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষকগণ, সংশ্লিষ্টগন, শিক্ষানুরাগী, সুধীজন,গুনীজন, অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর