শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

ইউপি সদস্য শামীম এর মৃত্যুর তিন দিন পর বেতাগী থানায় মামলা

মোঃ খাইরুল ইসলাম মুন্না (বরগুনা) / ২২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

বরগুনায় বেতাগীতে সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান খান ফারুক আহমেদ শামীমকে ঘরে তালা লাগিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১৩ আগষ্ট) দুপুরে নিহত শামীমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে বেতাগী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার জানান, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান খান ফারুক আহমেদ শামীমকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ৪০৬, ৪২৭, ৩০২ ও ৩৪ ধারায় একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৯, তারিখ ১৩ আগষ্ট ২০২২ খ্রি.।

গত শুক্রবার সকাল ১০টায় স্থানীয় ভোড়া হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো মানুষের অংশগ্রহণ ও উপস্থিতিতে জানাজা শেষে পাবিবারিক কবরস্থানে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান খান ফারুক আহমেদ শামীমকে দাফন করা হয়।

গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার সময় উপজেলার প্রত্যন্ত জনপদ সরিষামুড়ি ইউনিয়নের মায়ার হাঁট বাজার সংলগ্ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম খানের টিনসেট বসত ঘরে বাহির থেকে দড়জায় তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ আগুনে ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীমের দুই হাত, পিঠ, ঘাড় এবং মাথার চুল সহ শরীরের ৭০ শতাংশ পুড়ে যায় এবং তার স্ত্রী সূচী আক্তার (২৫), শিশু পুত্র মাইনুল খান (৫) ও সামিউল খান (২) দগ্ধ হন। আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শামিমকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিমের মুত্যু হয়।

এতে এখনো পরিবারে চলছে শোকের মাতম ও এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। একই গ্রামের বাসিন্দা প্রভাষক হাবীবুর রহমান জানান, ইউপি সদস্য ফারুক আহমেদ শামিমের এ মৃত্যু আমরা কিছুতেই মানতে পাছিনানা। এলাকার যে অপূরনীয় ক্ষতি হয়েছে। তা ভুলবার নয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর