শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইভিএম ম্যানিপুলেট করা অসম্ভব: ড. জাফর ইকবাল

রিপোর্টারের নাম : / ৩৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভার্চুয়ালি ম্যানিপুলেট করা অসম্ভব বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

তিনি বলেন, ‘আমি বলেছিলাম, খুলে দেখান ইভিএমের সার্কিটগুলো। ভেতরে আইসিগুলো যেভাবে বসানো আছে, সেখানে ভেতরে ঢুকে ম্যানিপুলেট করা ভার্চুয়ালি অসম্ভব।’

বুধবার (২৫ মে) রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে ইভিএম বিষয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।জাফর ইকবাল বলেন, ‘কেউ বিশ্বাস করবে কি না, সেটা তার ব্যাপার, রাজনৈতিক ব্যাপার। আমি টেকনিক্যাল জিনিসটা বলছি। টেকনিক্যাল পয়েন্ট থেকে এর ভেতরে ম্যানিপুলেট করা অসম্ভব।’

তিনি বলেন, ‘যারা ইভিএমের বিরুদ্ধে কথা বলেন, তাদের অনুরোধ করবো, তারা যেন সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে লিখে আমাদের জানান। আমরা তাদের ইভিএম সম্পর্কে ডিটেইলস জানাতে বা দেখাতে রাজি আছি।’

শাবির সাবেক এ অধ্যাপক বলেন, ‘আমাদের দেশের আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীরা নিয়মিত ইভিএম তৈরি করছে। ইভিএম তৈরি করে তারা বিদেশ থেকে বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছে। ইভিএম মেশিন নিয়ে আমি ব্যক্তিগতভাবে কনভিনসড হয়েছি। অত্যন্ত চমৎকার একটি মেশিন।’

জাফর ইকবাল আরও বলেন, ‘আমি খবরের কাগজে দেখেছি, রাজনৈতিক দলগুলো নতুন করে নির্বাচন কমিশন করার দাবি করছে। রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনাদের মত অনুযায়ী যদি নতুন কমিশন তৈরি করতে পারেন, তারপরও তাদেরকে অনুরোধ করবো আপনারা এ নতুন মেশিনটা (ইভিএম) ব্যবহার করেন, তাতে আপনাদেরই লাভ হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর