মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ইলিশ মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে কাওয়াকোলা ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ২৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ইলিশ মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের ১৭৩ জন জেলেদের মাঝে জন প্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

দুপুরে (২০ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে উক্ত চাল বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি এবং কার্যক্রমের উদ্বোধক ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, ট্যাগ অফিসার সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, কাওয়াকোলা ইউপি সচিব মোঃ সাইদুল ইসলাম কাওয়াকোলা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মির্জা আলী আকবর, সদর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারি মোঃ গোলাম রাব্বী, লিফ মোঃ আঃ লতিফ এবং ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেন, শাহজামাল সেখ, মোস্তফা কামাল, আফসের আলী, সাজেদা খাতুন, কোহিনূর খাতুন সহ অন্যান্য ইউপি সদস্যগণ সহ কর্মকর্তা কর্মচারীরা এবং সুবিধা ভোগী জেলেদের অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সিরাজগঞ্জ পৌরএলাকার ১৯৮ জন জেলেদের মাঝে সিরাজগঞ্জ পৌরসভার প্রাঙ্গণ হতে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর