সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামাররা

এস আর শাহ্ আলম, বেড়া, (পাবনা) প্রতিনিধি: / ৪৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ জুলাই, ২০২২

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদকে কেন্দ্র করে ঠুনঠান আওয়াজে মুখরিত পাবনার বেড়া উপজেলার বিভিন্ন কারারশলা। মুসলমানেরা প্রতি বছর আল্লাহকে রাজি-খুশি করার জন্য, ঈদল আজহায় গবাদি-পশু কোরবানি করে থাকে। কোরবানির মাংস কাটার জন্য প্রয়োজন বিভিন্ন রকমের দরকারি উপকরণ সামগ্রী দা, বটি, ছুরি, চাপাতি সহ ইত্যাদি।

আর মাত্র এক সাপ্তাহ বাকী আছে। এরই মধ্যে বেড়ে গেছে উপজেলার আনাচে-কানাচে থাকা কামারদের ব্যস্ততা। উপজেলার বিভিন্ন কামারের দোকান ঘুরে দেখা গেছে, তাদের কথা বলার ফুসরত নেই। একদিকে হাপরের অগ্নি শিখা অন্যদিকে হাতুরির টুংটাং শব্দে তৈরী হচ্ছে গবাধি-পশু জবাই করা সরঞ্জাম। আসন্ন ঈদকে ঘিরে স্থানীয় কামারের পাশাপাশি বিভিন্ন হাট-বাজারে চোখে পড়ছে অস্থায়ী এবং ভ্রাম্যমাণ কামারের দোকান। উপজেলার নাকালিয় বাজারের শিপন, রহমান, সুভাষ, খোকন ও রহিম কামার জানান, কোরবানি ঈদের বিক্রি এখনো পুরোপুরী জমে উঠেনি। তবে দু’এক দিনের মধ্যেই পুরো দমে জমে উঠবে।

তখন আমরা ঠিকমতো নাওয়া-খাওয়ার সময় পাবোনা। তারা আরো জানান, এখন আমাদের তৈরী পশু জবাই করা উপকরণ বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়। তাই আগের মতো খদ্দের আসেনা। উপজেলার মোহনগঞ্জ এলাকার সুভাস কামারের দোকানে ছুরি কিনতে আসা রমজান ও বিল্লাল বলেন, আমরা প্রতিবছর কোরবানির জন্য এখান থেকে উপকরণ সামগ্রী কিনি কিন্তু গতবারের তুলনায় এবছর দাম একটু বেশি।

বিভিন্ন কামারের সাথে কথা বলে জানা গেছে। বড় ছুরি ১ হাজার থেকে ১ হাজার ৪ শ’ টাকা চাপাতি ৯ শ’ থেকে ১ হাজার টাকা। এবং ছোট ছুরি, দা, বটি ইত্যাদি ৫শ’ টাকা কেজি দরে তৈরী করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর