বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

ঈদের ছুটিতে জমে উঠেছে রাজধানীর হাতিরঝিল

রিপোর্টারের নাম : / ৪০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৪ মে, ২০২২

করোনার দুই বছর পর ঈদের ছুটিতে জমে উঠেছে রাজধানীর হাতিরঝিল। হাতিরঝিলে ঢোকার মুখে লোকেলোকারণ্য। নগরবাসীর ঢল নামে হাতিরঝিলে। নগরবাসীর অলিখিত বিনোদন কেন্দ্র পরিণত হয়েছে হাতিরঝিল। দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে হাতিরঝিলে। ছোট ছোট রেস্তোরাঁতে বসার জায়গা নেই। বয়স্কদের থেকে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। সঙ্গে রয়েছে শিশুরাও। কেউ ছবি তুলছেন, একা বা দল বেঁধে। কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে।

দর্শনার্থীরা বলছেন, ঈদে নানা কারণে অনেক মানুষ গ্রামে যেতে পারেননি। আর তাই বদ্ধ পরিবেশ থেকে বের হয়ে একটু মুক্ত ও খোলামেলা জায়গার খোঁজে হাতিরঝিলে এসেছেন সাধারণ মানুষ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আবদুর রহমান। হাতিরঝিলে এসেছেন স্ত্রী ও ছোট বাচ্চাকে নিয়ে।

তিনি বলেন, পরিবার ছেড়ে ঢাকায় ঈদ করতে হচ্ছে, এখানে আমাদের আত্মীয়স্বজন কেউ নেই। আমার পরিবার নিয়ে শুধু আমি আছি। তবে ঢাকায় তো কোনো বিনোদন কেন্দ্র খোলা নেই। তাই বিনোদনের খোঁজে এখানে এসেছি।

হাতিরঝিলের ভেতর লেকের মধ্যে বিনোদনপ্রেমীদের জন্য চালু করা হয়েছে আনন্দ নৌ ভ্রমণ প্যাকেজ। মেরুল বাড্ডামুখী লেকের টিকিট কাউন্টারে দেখা যায় দীর্ঘ লাইন। সেখানে কাগজে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে লেখা রয়েছে ৮০ টাকায় নৌ ভ্রমণ প্যাকেজ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর