সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উত্তাল সলঙ্গা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার পদত্যাগ দাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম : / ১৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :nশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

দাবী আদায়ে রবিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১১ টার দিকে প্রতিষ্ঠানের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা । সলঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।

অনিয়ম ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে এক সভায় বক্তব্য রাখেন, শিক্ষার্থী,নাফিজ, রেদোয়ান,সিফাত,মেহেদী হাসান,শাওন আহমেদ,নাফিজ, লাবিব,রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। বক্তারা বলেন, আমরা ৪র্থ দিনের মতো বিক্ষোভ মিছিল করছি। এর আগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছি। বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়েছি। লাগাতার কমর্সূচি পালন করে যাচ্ছি তাতেও যখন কাজ হচ্ছে না তার কারনেই আজ আবার বিক্ষোভ মিছিল করছি। আমাদের দাবী না মানা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এমন কি  আমরা আগামীকাল সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে দাবী আদায়ের জন্য অনশণ কর্মসূচি দিতে পারি।

এর আগে,গত (২৫ আগষ্ট) রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

বিকেলে প্রতিষ্ঠানের (ম্যানেজিং কমিটি) সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাছে শিক্ষক ও শিক্ষার্থীরা ১৪টি অনিয়ম তুলে ধরে লিখিত অভিযোগ করে।

গত (২৭ আগষ্ট) মঙ্গলবার দুপুরে পদত্যাগের দাবিতে মানববন্ধন করে।

গত বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর