বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

উপজেলা নির্বাচন তরুণরা চায় সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক

রিপোর্টারের নাম : / ২২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: নির্বাচন আসলেই মানুষের মাঝে নানা কৌতুহল শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা। প্রতি নির্বাচনেই ভোটারের মধ্যে বড় একটি অংশ থাকে তরুণ।সামনে উপজেলা নির্বাচনে তরুণরা কি ভাবছে। এ নিয়ে বেতাগী সরকারি কলেজ মিলনায়তনে বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থী ও যুব ফোরামের শতাধিক তরুণের চোখে কেমন উপজেলা নির্বাচন চায় তাদের প্রত্যাশা উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৬মে) সকাল ১০ ঘটিকায় রুপান্তর-আস্থা সহযোগীতায় যুব ফোরাম বেতাগী উপজেলা আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর কুমার বেপারী।

এসময় উপস্থিত ছিলেন যুব ফোরাম বেতাগী উপজেলার সদস্য মোঃ সুমন মিয়া, মোঃ আরিফুল ইসলাম মান্না, মোঃ মাঈনুল ইসলাম তন্ময়, মোঃ সৌরভ জোমাদ্দার, মোঃ তৌহিদ হোসেন, সাইফুল ইসলাম রিয়াজ প্রমুখ।

এ তরুণরা চায় অহিংস, নিরপেক্ষ, সুষ্ঠু পরিবেশ, তরুণদের অংশগ্রহণ, দুর্নীতি মুক্ত, নির্দলীয় স্থানীয় সরকার, দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ পরিবেশ রক্ষায় যারা কাজ করবে এমন মানুষদের অংশগ্রহণে নির্বাচন দেখতে চান।

এছাড়াও জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর