রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

উপবৃত্তির অর্থ মোবাইলে শিগগিরই পাঠানো শুরু হচ্ছে

রিপোর্টারের নাম : / ২৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

প্রাথমিক শিক্ষার উপবৃত্তি প্রদান প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গত ২০২০-২১ অর্থবছরের উপবৃত্তি ও কিটসের অবিতরণকৃত ৮৬৪ কোটি ২০ লাখ ৩ হাজার ৫ শত টাকা (ইএফটি) প্রকৃত সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর কাজ খুব শিগগিরই শুরু হচ্ছে।

টাকা উত্তোলনের ক্ষেত্রে সুবিধাভোগী অভিভাবকরা যাতে কোনোরকম ভুল-ভ্রান্তি ও প্রতারণার শিকার না হন, সে জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে অভিভাবকদের কতিপয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জুন) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়ে বলা হয়, সংশ্লিষ্ট অভিভাবকদের অবশ্যই নগদ অ্যাকাউন্টটি (যেটি ২০২০-২১ অর্থবছরে খোলা হয়েছিল) সচল ও পিন নং রিসেট করে গোপন রাখতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার/সুবিধাভোগীকে কোনো অবস্থাতেই তার পিন নম্বর অন্যের সাথে শেয়ার না করতে বলা হয়েছে।

এছাড়াও, সংশ্লিষ্ট অভিভাবককে তার নগদ অ্যাকাউন্ট নম্বরের মোবাইলটি নিজের কাছে রাখার পাশপাশি নিয়মিত মেসেজ দেখা এবং উপবৃত্তির টাকা প্রাপ্তির পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে অবশ্যই টাকা ক্যাশ আউট করার নির্দেশ দেয়া হয়েছে।

সুবিধাভোগীর মোবাইল অথবা সিমকার্ড হারিয়ে গেলে বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকলে তা দ্রুত বন্ধ করে সিম কার্ড পরিবর্তনের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপবৃত্তি বিভাগে জানাতে হবে।

এছাড়া যেকোনো সমস্যায় অভিভাবক/সুবিধাভোগীকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর