শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

উল্লাপাড়ায় উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট মিলনমেলা ও কমিটি গঠন

রিপোর্টারের নাম : / ২৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

আল-আমিন, উল্লাপাড়া :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট পরিচালকদের মিলনমেলা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) উল্লাপাড়া উপজেলার চড়ইমুরি রিয়া রুপম শিশু পার্কের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের পরিচালক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। মিলনমেলায় পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং কিন্ডারগার্ডেন শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ভবিষ্যতে শিক্ষার্থীদের উন্নত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে সর্বসম্মতিক্রমে উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি। সভাপতি শাহাদাৎ হোসেন সাবেক প্রধান শিক্ষক ঝিকিরা মডেল স্কুল , সহ সভাপতি হাজী সাইফুল ইসলাম পরিচালক দৌলতন নেছা কিন্ডারগার্টেন,
সাধারণ সম্পাদক তুহিন আলম পরিচালক উল্লাপাড়া রেসিডেন্সিয়াল স্কুল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম( নয়ন) পরিচালক লিটল ফ্লাওয়ার স্কুল, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পরিচালক আইডিয়াল স্কুল

সদস্যরা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে এবং কিন্ডারগার্ডেন শিক্ষাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে মিলনমেলার মাধ্যমে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিবেশে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর