বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

উল্লাপাড়ায় গাছ লাগানোকে কেন্দ্র করে ভাই বোনের সংঘর্ষ, উভয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ

রিপোর্টারের নাম : / ১৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ মে, ২০২৬

 

স্টাফ রিপোর্টার :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা এর পূর্ণিমাগাতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে পৈতৃক বাড়িতে গাছ লাগানোকে কেন্দ্র করে আপন ভাই বোনের মধ্যে সংঘর্ষ ও মারধরের অভিযোগ উঠেছে। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করা জায়গায় গাছ রোপণকে কেন্দ্র করে ভাই আব্দুর রব ও তার বোন তাছনিছ জান্নাত শিল্পীর মধ্যে প্রথমে বাকবিন্ডা শুরুহয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাবেক মেম্বার ইদ্রিস আলী জানান, তার একটি নার্সারি থেকে আব্দুর রব গাছ ক্রয় করেন এবং নিজ বাড়িতে রোপণের জন্য তাকে দায়িত্ব দেন। তিনি বলেন, আমি শ্রমিক নিয়ে গাছ লাগানোর কাজ শুরু করি। এ সময় হঠাৎ করে আব্দুর রবের বোন এসে গাছ লাগাতে বাধা দেন এবং রোপণ করা গাছ উপড়ে ফেলতে থাকেন। পরে তাদের মধ্যে ধস্তাধমিÍ শুরু হয়।

এ ঘটনায় আব্দুর রব বলেন, আমি আমার বাবার পৈতৃক বাড়ির পাশে গাছ লাগাচ্ছিলাম। আমার বোন এসে প্রায় ১৫০ থেকে ২০০টি গাছ উপড়ে ফেলে। আমি বাধা দিলে সে ও তার স্বামী আমাকে মারধর করে এবং আমার জামাকাপড় ছিঁড়ে ফেলে। আমার বড় ভাই ও বেনেরা একজট হয়ে আমার মাকে ফুঁসলিয়ে এর আগে হয়রানি করার জন্য মামলা দিয়েছিলো। আমি আমার বোনদের বলেছিলাম তাদের বাড়ির যে অংশ পায় সেই অংশটি পরিবর্তে জমি থেকে দিবো। কিনÍু আমার বোনেরা কোন কথা শুনে না । তাদের বলেছিলাম আমারা দুই ভাই পৈতৃক বাড়িটি ভাগ করে বসবাস করবো কিন্তু তারা কোন কথা শুনে না। অন্যদিকে আমার বড় ভাই ৫ বছরে কোন হিসাব দেয় না।  সেই টাকাপয়সার হিসাব চাইলে বিভিন্ন তালবাহানা করে। 

অন্যদিকে, তাছনিছ জান্নাত শিল্পী বলেন , আমাকে মারারধরের করে । পরে আমি পাশের বাড়িতে আশ্রয় নেই এবং বাংলাদেশ  জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সহায়তা চাই এবং স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে বের হয়ে উল্লাপাড়ার শ্রিকোলা চলে আসি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রæত বিষয়টি মীমাংসার পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর