শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

উল্লাপাড়ায় ব্যাংকের দুই কর্মীকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাই

রিপোর্টারের নাম : / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্টের দুই কর্মীর কাছ থেকে ২৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনার সময় ওই দুই কর্মীকে অপহরণ করা হলেও পরে তাদের রাস্তার পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানার সরকারি আকবর আলী কলেজের সামনে থেকে ওই দুই কর্মচারীকে টাকার ব্যাগসহ একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

উদ্ধার হওয়া ডাচ-বাংলা ব্যাংকের এজেন্টের দুই কর্মী হলেন, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)।

উল্লাপাড়া ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন,একটি ব্যাগে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় ছিনতাইকারীরা একটি মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করেন। ৫ থেকে ৬ জন ছিনতাইকারী দুই কর্মচারীর মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে ছিল।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নিয়ামুল হক জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান শুরু করা হয়। ছিনতাইকারীরা ব্যাংকের দুই কর্মচারীকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার নিয়ামতপুর এলাকায় ফেলে রেখে যায়। পরে তাদের সেখান থেকে উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান বলেন,ছিনতাই হওয়া টাকা এখনো উদ্ধার হয়নি।বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। দুই কর্মচারী সুস্থ আছে, তাদের ব্যাংকের এজেন্টের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর