শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম।

উল্লাপাড়ায় ব্র্যাকের উদ্যোগে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ মে, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্যচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সৌজন্যে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে এ প্রশিক্ষণ শুরু হয় ।

প্রশিক্ষণে মাছ চাষের আধুনিক পদ্ধতি, পুকুর ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ, পানির গুণাগুণ পরীক্ষা ও বায়োসিকিউরিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বলেন, সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে মাছের উৎপাদন বৃদ্ধি সম্ভব এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মো: আতিক আশহাব (ট্রেনার) কৃষিবিদ, শাওন দেবনাথ (ট্রেনার) কৃষিবিদ ও সিনিয়র সেলস অফিসার, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের হিসাব কর্মকর্তা রনি আহমেদ এবং বিক্রয় কমিশন এজেন্ট শ্রী বিপ্লব কুমার।

এ সময় স্থানীয় মৎস্যচাষীরা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষে নতুন প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করেন।

১২.০৫.২০২৬


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর