বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

উল্লাপাড়ায় মহাসড়ক অবরোধ-শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টারের নাম : / ২৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ১ দফা দাবিতে প্রতিবাদ মিছিল করেছে।

শনিবার বেলা ১১ টার দিকে পূর্ব ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড় থেকে মিছিল শুরু করে থানা মোড় হয়ে পুরাতন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শ্রীকোলায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে অবস্থান নেয়।

এরপর শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। কয়েক শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্লোগানে মুখোমুখি তাদের ১ দফা দাবিতে সরকারের পদত্যাগের আহ্বান জানায়। বেলা সাড়ে ১১ টা থেকে বগুড়া-নগরবাড়ি যান চলাচল দেড় ঘন্টা বন্ধ করে দেয়।

পরবর্তী উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা,সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর এবং উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত হলে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়।

এরপর উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট স্কুলের সামনে মিছিলটি গিয়ে সমন্বয়ক মাসুম আনামের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর