বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

উল্লাপাড়ায় সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি রফিকুল ইসলাম খান

রিপোর্টারের নাম : / ১৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ মার্চ, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া :

সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়া সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ পেয়ে পরিদর্শন করেছেন।
দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকাল সাড়ে  ১১ টায় দিকে তিনি পরিদর্শনে যান।

উল্লাপাড়া উপজেলা সাব-রেজিস্টার ফারহানা আজিজ এবং উপস্থিত দলিল লেখক সমিতির সদস্যরা বিভিন্ন সুবিধা-অসুবিধার ব্যাপারে সংসদ সদস্যকে অবগত করেন। এবং দলিল লেখকদের জন্য একটি ভবন নির্মাণের দাবি জানান।
এসময় সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত দলিল লেখক সমিতির সদস্যদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা সরকারি ফি’র অতিরিক্ত অর্থ প্রদানে বাধ্য না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি সেবা নিতে এসে জনগণকে ভোগান্তিতে পড়তে হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম মুত্তালিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর