বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

উল্লাপাড়ায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ৭৯ পাউন্ড কেক কর্তন

রিপোর্টারের নাম : / ২২০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সুস্হতা কামনা, সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা, বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ৭৯ পাউন্ড কেক কর্তন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার বিকাল ৫ টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এম. আকবর আলী ঢাকা থেকে উল্লাপাড়া হাটিকুমরুল গোল চত্বরে আসলে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১০ হাজার নেতাকর্মী সিরাজগঞ্জ রোডে অভ্যার্থনা জানান পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন শোভাযাত্রা টি হাটিকুমরুল গোল চত্বর হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীকোলা মোড়ে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় এম. আকবর আলী সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানান। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সাম্প্রতিক আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়। দোয়া শেষে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ৭৯ পাউন্ড কেক কাটেন সাবেক এমপি এম. আকবর আলী, জাহিদুল ইসলাম মিষ্টার মিজানুর রহমানবাবু সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর